সংগৃহীত ছবি
রাজনীতি

ভোলায় গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আদিল হোসেন তপু , ভোলা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় ভোলায় গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভোলা প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন: চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ

এ সময় বক্তরা বলেন, সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরোচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই গণহত্যার বিচারের দাবি জানান। সময় তারা ৫টি দাবি জানান।

সেগুলো হলো:

১ . জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনঃর্বাসনের ব্যবস্থা করা।

২. বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা।
৩. ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারের জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।

৪. গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমের গুম-খুন ও ১৪, ১৮ এবং ২৪ সালের ভুয়া নির্বাচনের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেন, গন অধিকার পরিষদের ভোলা জেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি ফখরুল ইসলাম, লালমোহন উপজেলার গণঅধিকার পরিষদ আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার গণঅধিকার পরিষদ আহ্বায়ক ইসমাইল মাতব্বর,সদর উপজেলা গণঅধিকার পরিষদ সদস্য সচিব গাজী মোঃ এমরান, ভোলা যুব অধিকার পরিষদ সভাপতি শরিফুল ইসলাম বাবর,সাধারণ সম্পাদক, আরিয়ান আরমান, সাংগঠনিক সম্পাদক হাসনাইন তানভীর দপ্তর সম্পাদক রাহাত হাসান রুমিসহ আররও অনেকই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা