সংগৃহীত ছবি
রাজনীতি

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুন্সীগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা'কে আহবায়ক এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন আহমেদ'কে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়।

আরও পড়ুন: আজ বিপজ্জনক পর্যায়ে রাজধানীর বায়ু

কমিটির বাকি ৫ সদস্যরা হলো, সিরাজদীখান উপজেলায় বিএনপি সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম দোলন।

এর আগে, বিগত ২০২১ সালের আগষ্টে ৫৮ সদস্যের আহবায়ক কমিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেছিলেন কমিটিতে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আব্দুল হাই আহবায়ক ও সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন আহমেদ।

নবগঠিত জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে জানান, আমাকে জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করায় সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করার জন্য কাজ করবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা