সংগৃহীত ছবি
রাজনীতি

ক্ষমতাচ্যুতের পর আ’ লীগের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এ সময় রাজধানীতে লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: বইমেলা শুরু আজ

এদিকে, ঢাকাসহ সারা দেশে এ লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আ’লীগের উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন।

তিনি বলেন, আজ (শনিবার) থেকে টানা ৫ দিন ঢাকা মহানগরসহ সারাদেশে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। এ সময় আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করেছি। কর্মসূচি পালনে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

এই লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. এম. নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগের সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্যরা।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। এ সকল দাবিতে (১-১৮ ফেব্রুয়ারি) ৫ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। এই কর্মসূচির মধ্যে রয়েছে, (১-৫ ফেব্রুয়ারি) আছে প্রচারপত্র বিলি, (৬ ফেব্রুয়ারি) প্রতিবাদ মিছিল ও সমাবেশ, (১০ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ, (১৬ ফেব্রুয়ারি) অবরোধ এবং (১৮ ফেব্রুয়ারি) রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

আরও পড়ুন: আজও রাজধানীর বায়ু অস্বাস্থ্যকর

অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আ’লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, এত বড় একটা হত্যাকাণ্ড হলো দেশের ইতিহাসে। এ সময় চোখের সামনে বাচ্চা ছেলেমেয়েদের খুন করা হলো। শতশত ছেলে অন্ধ হয়ে গেলো। যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের (বিচার) মধ্যে আনা হচ্ছে, ততদিন তাদের প্রটেস্ট করতে দেওয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা