সংগৃহীত ছবি
রাজনীতি

শরীয়তপুরের মাহমুদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আলামিন সাওন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) বিকাল ৫ টায় মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ড. ইউনূসের কাছে টাস্ক ফোর্স প্রতিবেদন হস্তান্তর

মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আল-আমিন মাদবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর জজ কোর্টের পিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সী, সাধারণ সম্পাদক মোসলেম ঢালী।

এসময় উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতা আবদুল গফ্ফার আলম ঢালী, আঃ রাজ্জাক খান, মোঃ হান্নান মুন্সী, সাইফুল্লাহ সেন্টু মৃধা, সালাউদ্দিন খান সালু, রতন খান, সাবেক মেম্বার মতলেব হাওলাদার, ফারুক সিপাহী, সিরাজ খান, রেজাউল খান, আনোয়ার খন্দকার, খোকন মাদবর, পান্নু মৃধা, মোঃ সামাদ সরদার, মুন্সী আবুল কালাম বেপারী, সালাম খান, আকবর মাদবর, নজরুল সরদার, যুবদল নেতা নুর মোহাম্মদ খান, মুনছুর সরদার, আনোয়ার খন্দকার, রেজাউল খান, ছাত্রদল নেতা ইমরান খান, রিফাত মুন্সী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

আরও পড়ুন: পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশের ইউনিয়নে ইউনিয়নে কৃষক সমাবেশ করছে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষি ও কৃষকের সমস্যাসমূহ চিহ্নিত করা হচ্ছে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সে অনুযায়ী কৃষকের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কৃষকদের মুখে হাসি ফোটাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা