মো. শাহ আলম
রাজনীতি

ইতালি বসেই পেলেন ‘নৌকা’র মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইতালিপ্রবাসী মো. শাহ আলম। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। আগামী ১১ নভেম্বর শরীয়তপুর সদরের ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৬ সালের নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন মো. শাহ আলম। তখন তিনি বিজয়ী হতে পারেননি। ওই নির্বাচনের পর ২০১৭ সালে শাহ আলম ইতালিতে চলে যান। এরপর আর দেশেই ফেরেননি।

এর মধ্যে মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নবঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান ঢালী, দলীয় মনোনয়ন বঞ্চিত লিয়াকত হোসেন হান্নান ঢালী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সুমন ঢালী, হারুন খালাসী, মামুন খান প্রমুখ।

মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাজাহান ঢালী বলেন, ‘শাহ আলম ইতালি প্রবাসী, কোনো দলীয় পদে নেই। তৃণমূল থেকে তার নামও প্রস্তাব করা হয়নি। তাহলে কিভাবে তিনি মনোনয়ন পেলেন? এভাবে ভৌতিক মনোনয়ন দিলে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা হতাশ হন। আমরা চাই তার মনোনয়ন প্রত্যাহার করে অন্য কোনো ত্যাগী নেতাকে দেওয়া হোক।’

এদিকে ইতালি থাকায় শাহ আলমের বক্তব্য নেওয়া সম্ভব না হলেও তার ভাগ্নে সোহেল রানা বলেন, ‘আমার মামা ইতালিতে আছেন। দুই-এক দিনের মধ্যেই দেশে আসবেন। এছাড়া, তিনি সবসময় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন ও আর্থিক অনুদান দিয়ে থাকেন। দল তাকে যোগ্য মনে করেই মনোনয়ন দিয়েছেন।’

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত ৩ অক্টোবর সদর উপজেলা ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে তৃণমূল থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে। সেখানে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহ আলম মুন্সীর নাম নেই। শাহ আলম বিদেশে বসে কিভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, কে তার আবেদনপত্রে স্বাক্ষর করেছেন আর কিভাবেই তিনি মনোনয়ন পেলেন, এ বিষয়ে কিছুই জানি না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা