সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদি আরবের ‘বর্তমান পতাকার’ ডিজাইনার মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিখ্যাত ক্যালিগ্রাফার ও কালেমাখচিত সৌদি আরবের বর্তমান পতাকার প্রথম ডিজাইনার সালেহ আল-মানসোফ মারা গেছেন।।

শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

আরো পড়ুন: চীনের নেতৃত্বে, সৌদি-ইরান এক

পতাকার মধ্যে যে কালেমা লেখা আছে, প্রায় ৫০ বছর আগে সেটির লেখার ধরন পরিবর্তন করেছিলেন তিনি। এছাড়া পতাকার নিচের দিকে যে তরবারি রয়েছে সেটির আকার ও ধরন পরিবর্তন করেছিলেন এ ক্যালিগ্রাফার।

১৯৬০ সালের শুরুর দিকে প্রিন্টিংয়ের যন্ত্রাংশ এবং প্রযুক্তি উন্নত ছিল না। তখন হাতে সৌদি আরবের পতাকার ওপর কালেমা এবং তরবারি অঙ্কন করা হতো। আল-মানসোফ প্রথম সৌদি ক্যালিগ্রাফার ছিলেন, যিনি হাতে সৌদির পতাকার ওপর কালেমা লিখেছিলেন।

এছাড়া ইমাম মোহাম্মদ বিন সউদ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও লিখতেন তিনি। তার হাতে লেখা সার্টিফিকেট পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কয়েক প্রজন্মের শিক্ষার্থী।

আরো পড়ুন: উৎক্ষেপণের অপেক্ষায় বিশ্বের প্রথম থ্রিডি রকেট

এদিকে এ মাসের শুরুতে সৌদি আরব ঘোষণা দিয়েছিল, প্রতি বছরের ১১ মার্চ তারা পতাকা দিবস পালন করবে। ১৯৩৭ সালের ১১ মার্চ তৎকালীন শাসক রাজা আব্দুলআজিজ আল সউদ পতাকাকে সৌদির প্রতিনিধিত্বকারীর মর্যাদা দেন। তবে নতুন এ দিবসটি আসার ঠিক আগ মুহূর্তে বর্তমান পতাকার ডিজাইনার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা