আন্তর্জাতিক

যুদ্ধের সমাপ্তি টানতে চায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: কিয়েভ ও তার অংশীদারদের লক্ষ্য এ বছরই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটানো। স্থানীয় সময় শুক্রবার এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক। খবর ইন্টারফ্যাক্স-ইউক্রেনের।

আরো পড়ৃন: যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকে ধস

ইউক্রেনের এই গণমাধ্যমটিতে বলা হয়েছে, ইউরি সাক বলেন- সংঘাতের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে প্রায় ২ লাখ সেনা ছিল কিন্তু এখন দেশটিতে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ সেনা রয়েছে। যা দিয়ে এ বছরই মস্কোকে পরাস্ত করা সম্ভব।

ইউক্রেন-ফ্রান্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় সাক বলেন, আমাদের লক্ষ্য থাকবে এই বছর ইউক্রেন ভূখণ্ডে এই যুদ্ধের পরিসমাপ্তি নিশ্চিত করা।

তিনি ইউক্রেনের অংশীদারদের বিশ্বাস করার আহ্বান জানান যে, ইউক্রেন এ বছর শত্রুকে পরাস্ত করতে সক্ষম এবং এমন অবস্থানে রয়েছে তারা।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে গত বছর ২৪ ফেব্রুয়ারি। এখনো থামার কোনো ইঙ্গিত নেই। এদিকে বাখমুত দখলের জন্য তীব্র লড়াই করছে মস্কোবাহিনী। আর তা রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে নেমে চোটে কাবু মামদানি

ফুটবল মাঠে নেমে গোলও করলেন, দলকে জিততেও সাহায্য করলেন। কিন্তু ম্যাচের আনন্দ ব...

সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জামায়াতের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন এবং কয়েকটি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অবস্থান তুলে ধরতে...

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদ...

প্রধান শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা