সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি জ্বালানি তেল শোধনাগারে দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তারাও ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ১০৩ পুলিশের বিপিএম-পিপিএম পদক বাতিল

দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েভ। বলা হচ্ছে, মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসাবেই এসব হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দিয়েছে মস্কো।

ইউক্রেনে একরাতেই আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা।

প্রায় তিন বছর আগে যুদ্ধ শুরুর পর একরাতেই রেকর্ড ২৬৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৩৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ বলেন, ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায়।

আরও পড়ুন: গাজায় বেড়েই চলেছে প্রাণহানি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটিসহ একরাতেই ২২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সূত্র এএফপি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা