ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জাহাজে অজানা রোগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিলাসবহুল প্রমোদতরী রুবি প্রিন্সেসে অজানা রোগ ছড়িয়ে পড়েছে। এতে ওই জাহাজের জাহাজের কর্মী ও যাত্রী মিলিয়ে তিনশ’র বেশি অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে মাখামাখি নয়

দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা- সিডিসি এ খবর নিশ্চিত করেছে।

তবে অসুস্থতার কারণ সম্পর্কে কিছুই জানায়নি সিডিসি। শুধু বলা হয়েছে প্রমোদতরীটি টেক্সাস থেকে মেক্সিকো যাওয়ার পথে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ খুঁজে দেখা হচ্ছে।

সিডিসি জানিয়েছে, যাত্রীদের মধ্যে বমি ও ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছে। প্রমোদতরীতে দুই হাজার ৮৮১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েন। আর এক হাজার ১৫৯ জন ক্রু সদস্যের মধ্যে ৩৪ জন অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ডিপোতে আগুন

রুবি প্রিন্সেসের মুখপাত্র জানান, মেডিকেল সেন্টারে রিপোর্ট করা যাত্রীদের সংখ্যা বৃদ্ধির প্রথম লক্ষণ টের পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে আমরা ভাইরাসের বিস্তার রোধে অতিরিক্ত উন্নত স্যানিটাইজেশন পদ্ধতি অনুসরণ শুরু করেছি।

প্রসঙ্গত, এর আগেও ২০২০ সালে এই প্রমোদতরীর শতাধিক যাত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন জাহাজটিকে নোঙর করতে দেয়নি কোনো দেশ। শেষ পর্যন্ত গ্রিসের উপকূলে গিয়ে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা