ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কের নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ।

শুক্রবার (১০ মার্চ) প্রেসিডেন্ট এরদোয়ান এ ঘোষণা দেন।

আরও পড়ুন: তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন জিনপিং

এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর বক্তৃতায় এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের বেছে নিতে আমাদের জাতি আগামী ১৪ মে ভোট দেবে।

নির্বাচনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন ‘তুরস্কের গান্ধী’ নামে খ্যাত কামাল কিলিকডারোগলু। আসন্ন নির্বাচনে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিরোধী দলগুলো। কামাল কিলিকডারোগলু তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ মধ্য-বামপন্থি বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) শীর্ষনেতা।

আরও পড়ুন: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

দেশটিতে সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং গত মাসের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও তা মোকাবিলায় অদক্ষতার অভিযোগ বিতর্কের মুখে ফেলেছে তুর্কি সরকারকে। এর ফলে আগের তুলনায় এবারের নির্বাচনে এরদোয়ানের অবস্থান অনেকটাই নড়বড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে এবং ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা