সংগৃহীত
আন্তর্জাতিক

আত্মঘাতী হামলায় তালেবান নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আত্মঘাতী হামলায় তালেবানের আঞ্চলিক গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

আরও পড়ুন : জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বলখের রাজধানী মাজার–ই–শরীফে গভর্নর দাউদ মুজাম্মিলের নিজ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

গভর্নর দাউদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র ও আফগানিস্তানে ক্ষমতাসীন এই গোষ্ঠীর শীর্ষ নেতা জাবিহুল্লাহ মুজাহিদ। টুইটারে তিনি বলেন, ইসলামের শত্রুদের দ্বারা এক আত্মঘাতী বিস্ফোরণে বালখের গভর্নর দাউদ মুজাম্মিল ‘শহীদ’ হয়েছেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

২০২১ সালে সশস্ত্র গোষ্ঠীটি ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে। তবে তালেবান বা তালেবান সমর্থক ব্যক্তিরা আইএসের টার্গেটে পরিণত হয়েছেন। তাদের লক্ষ্য করে আইএস হামলা বাড়াতে শুরু করে। ক্ষমতায় ফেরার পর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দাউদ ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ নেতা।

পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর থাকাকালে মুজাম্মিল আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। গত অক্টোবরে তিনি বলখে বদলি হয়ে যান।

বলখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেছেন, বৃহস্পতিবার সকালে গভর্নরের কার্যালয়ের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতেই তিনি নিহত হন।

আরও পড়ুন : ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা...

ঘটনার কয়েক ঘণ্টা পর আইএস হামলার দায় স্বীকার করে এবং তাদের দাবি, এক সদস্য ভবনে প্রবেশ করে তার আত্মঘাতী বেল্টের বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। বিস্ফোরণে কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হওয়ার কথাও জনায় তারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা