সংগৃহীত
আন্তর্জাতিক

জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বৃহস্পতিবার (৯মার্চ) রাত ৯টার দিকে শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে।খবর সিএনএনের।

দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, গির্জায় জেহোভাস উইনেস নামের খ্রিস্টানদের একটি গ্রুপের সম্মেলনে গুলিবর্ষণ করা হয়। হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ ধারণা করছে, নিহদের মধ্যে হামলাকারীও থাকতে পারে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্ভরযোগ্য কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, তাও পুলিশ জানায়নি। ভেহরেন বলেন, পুলিশ ভবনটির ওপরের তলা থেকে গুলির শব্দ শুনেছিলো। কিন্তু হামলাকারী পালিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত মেলেনি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গির্জার উপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী।

এদিকে হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আশপাশের রাস্তাঘাট, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : এলএনজি কিনছে সরকার

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পুলিশ।

এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সে করেও নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সে যাদের নিয়ে যাওয়া হয় তারা হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বন্দুক হামলায় হতাহতের ঘটনাকে আকস্মিক উল্লেখ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হামবুর্গের মেয়র পিটার চেনসচার। অপরাধীদের শনাক্তে নিরাপত্তাবাহিনী কাজ করছে বলেও জনান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা