আন্তর্জাতিক

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদির শর্ত!

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদীবাদী দেশ ইসরাইলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে বিশেষ শর্ত দিয়েছে সৌদি আরব।

আরও পড়ুন: নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

শনিবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব তাদের নিরাপত্তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দিয়েছে।

আরও পড়ুন: ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

সিএনএন বলছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সব শর্ত মেনে নিলেও কংগ্রেসের কিছু সদস্য এটি মেনে নেবেন না। যারা বাইডেন প্রশাসনকে রিয়াদের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে চান তারা এর বিরোধিতা করবেন। এর পরও প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বাড়াতে সাহায্য হবে।

আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কয়েক বছর ধরে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইসরাইল এবং সৌদি আরব অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে তুলছে। এ নিয়ে মুসলিম বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে।

অন্যদিকে ইতোমধ্যে ইসরাইলের সঙ্গে মরক্কো, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য আরব দেশের কূটনৈতিক সম্পর্ক চুক্তি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: নৌপুলিশের ওপর হামলা, আহত ১৬

তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে এটি ব্যাপকভাবে সমালোচিত হবে। কারণ এর ফলে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা