সারাদেশ

গোসল করতে নেমে যুবক নিখোঁজ

প্রতিনিধি জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী যমুনা নদীতে গোসল করতে নেমে নাজমুল হক (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন : সংসদে বাজেট পেশ শুরু

বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার পিংনা এলাকায় যমুনা নদীতে ওই যুবক নিখোঁজ হয় ।

নিখোঁজ নাজমুল পিংনা এলাকার লাল মিয়ার ছেলে। সে পেশায় কাঠ মিস্ত্রি।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫

স্থানীয়রা জানায়, সকালে নাজমুল যমুনা নদীতে গোসল করতে যায়। গোসল করা অবস্থায় সে গভীর পানিতে তলিয়ে যায়। তৎক্ষানিক স্থানীয় উদ্ধারের চেষ্টা চালিয়ে সন্ধান না পেলে জামালপুর ও সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল পর্যন্ত নিখোঁজ নাজমুলের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন : আ’লীগ খালি মাঠে গোল দেয়নি

সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরওয়ার জাহান জানান, নিখোঁজ নাজমুলকে বিকাল ৫টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রবিউল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা