সারাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাইক চালক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক।

আরও পড়ুন : বাংলাদেশের বিগত বাজেটসমূহ

নিহত সূর্য লাল (৫০) উপজেলার পূর্ব পরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের অমর রঞ্জন নাথের ছেলে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : জার্মানিতে ফের ধর্মঘটের হুমকি

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সূর্য। যাত্রা পথে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনে আসার পর হঠাৎ পথচারী এক শিশু তার মোটরসাইকেলের সামনে পড়ে যান। এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সূর্য। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনির্তেবে খোজখবর নিয়ে পরে জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা