ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে অবাধে বালু উত্তোলনের অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে টি-বাঁধের পাশ থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সম্প্রতি ২৮ মে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পুনরায় অভিযোগ করেছেন এলাকাবাসী। বালু উত্তোলনের ঘটনাটি ঘটেছে, উপজেলার নাগড়াকুড়া টি-বাঁধ এলাকায়।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজারের পশ্চিমে তিস্তা নদীর পূর্ব দিক রক্ষায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে টি-বাঁধ নির্মাণ করেন পানি উন্নয়ন বোর্ড। এতে করে ৫শ একর ফসলি জমি ও ১ হাজার বসতবাড়ি এবং ঐতিহ্যবাহী নাগড়াকুড়া বাজার রক্ষা পায়।

স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় কয়েকমাস থেকে টি-বাঁধের দুই পাশ থেকে প্রায় প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ট্রাক্টর দিয়ে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করে দিচ্ছেন এলাকার প্রভাবশালী একটি মহল। ট্রাক্টর দিয়ে টি-বাঁধের দুই পাশ থেকে বালু উত্তোলনের কারনে হুমকিতে পড়েছে পাউবোর ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টি-বাঁধ। যা বন্যার সময় ধ্বসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে শিক্ষার্থী নিহত

এলাকাবাসী রুকু মিয়া, আব্দুল আজিজ, শফিউল আলম, আবু জাফর, সিরাজুল ইসলামসহ অনেকে বলেন, দীর্ঘদিন থেকে এলাকার প্রভাবশালী ফুল সরকার ও মোস্তাফিজার রহমান ক্ষমতার দাপট দেখিয়ে টি-বাঁধের দুই পাশের ১শ গজের মধ্যে থেকে বালু কেটে নিয়ে অবাধে বিক্রি করছেন।

তাদের অভিযোগ, প্রতি ট্রাক্টর বালুর মূল্য ২ হাজার টাকা। গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক্টর বালু বিক্রি করছেন। সে হিসাবে প্রতিদিন তারা প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার বালু বিক্রি করছেন। তারা আরও বলেন, বালু বিক্রির কারনে আমাদের ফসলি জমিসহ বাড়ি ঘর বন্যার সময় হুমকিতে পড়বে। আমাদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।

বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে কয়েকবার অভিযোগ দিয়েছি কিন্তু কোন কাজ হচ্ছে না। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে স্থানীয় জনপ্রিতিনিধি ও পেশাজীবিদের ম্যানেজ করে নির্বিগ্নে বালু উত্তোলন করে আসছেন প্রভাবশালী মহলটি।

আরও পড়ুন: জিএমপি কমিশনার হলেন মাহবুব আলম

এ বিষয়ে যোগাযোগ করা হলে বালু উত্তোলনকারী ফুল সরকার দাবী করে বলেন, টি-বাঁধে আমার ৪ একর জমি রয়েছে। আমি সেখানে চাষাবাদ করার জন্য কিছু উচুঁ-নিচু জায়গা সমান করে নিচ্ছি। তবে প্রায় দিন ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি।

গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, টি-বাঁধ থেকে পূর্বে বালু উত্তোলন করা হয়েছিল তা শুনেছি। এখন উত্তোলন করা হয় কি না তা জানি না। ফুল সরকারের সাথে আমার কোন সম্পর্ক নেই। তিনি আমার বিরোধী পক্ষের লোক।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন বলেন, টি-বাঁধ এলাকায় বালু উত্তোলন হওয়ার বিষয়টি আমরা অবগত আছি।

আরও পড়ুন: উখিয়ায় বন উজাড় করছে ব্যবসায়ীরা!

সরেজমিনে গিয়ে দেখে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি)) কাজী মাহমুদুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা অচিরেই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা