ছবি : সংগৃহিত
পরিবেশ

উখিয়ায় বন উজাড় করছে ব্যবসায়ীরা!

ইমরান আল মাহমুদ, উখিয়া: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালংয়ে বেড়েছে কয়লা ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রতিনিয়ত সুকৌশলে বন উজাড় করছে এসব ব্যবসায়ীরা। বন উজাড়ের পর লোকচক্ষু ও বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে গহীন অরণ্যে স্থাপন করে কাঠ পোড়ানোর চুল্লি।

আরও পড়ুন : পঞ্চগড়ে রিকশা পেলেন ৪০ জন

এসব চুল্লিতে পুড়ছে শত শত বনের কাঠ। অসদুপায় অবলম্বন করে আইন অমান্য করে কয়লা ব্যবসার দিকে ঝুঁকছে একটি চক্র।

বুধবার(৩১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইনানী রেঞ্জের জালিয়াপালং বিটের দক্ষিণ পাইন্যাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বনবিভাগ।

এসময় বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা তিনটি চুল্লি তাৎক্ষণিক ভেঙে ফেলা হয়। অভিযানের নেতৃত্ব দেন জালিয়াপালং বিট কর্মকর্তা সোহেল হোসেন।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুতের অবহেলায় মৃত্যু

তিনি জানান," জালিয়াপালং দক্ষিণ পাইন্যাশিয়া এলাকায় সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে কাঠ পাচার করে বন উজাড় করছে একটি চক্র। তাদের দৌরাত্ম্য যেনো থামছেই না এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির জন্য ব্যবহৃত তিনটি চুল্লি গুড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঠ/লাকড়ি জব্দ করা হয়। বন উজাড় করে কয়লা তৈরি না করার জন্য স্থানীয়দের সতর্কবার্তা প্রদান করা হয়।

আরও পড়ুন : উলিপুরে গৃহবধুর লাশ উদ্ধার

এসময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। তথ্য উপাত্ত সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা