সংগৃহীত
আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে টেক্সাস


আন্তার্জাতিক ডেস্ক : ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস। প্রদেশটির উত্তরাঞ্চলে ১৭০০ বর্গ মাইল বা ৪৪০০ বর্গ কিলোমিটার বনভূমি গ্রাস করে ফেলেছে দাবানলটি।

আরও পড়ুন : গাজায় ২৫ হাজারের বেশি নারী-শিশুকে হত্যা

দুইটি আলাদা দাবানল একত্রে মিলিত হওয়ায় এত বড় দাবানলটির সৃষ্টি হয়েছে। পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে দুর্যোগ। মাত্র ৩ শতাংশ এলাকায় দাবানলটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তবে ওই দাবানলটি এখনও বেশ বিপজ্জনক এবং অনিয়ন্ত্রিত বলে জানানো হয়।

আরও পড়ুন : গাজায় ত্রাণের সারিতে গুলি, নিহত ১০৪

বৃহস্পতিবার টেক্সাসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরকালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন তিনি। বাইডেন বলেন, ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে বলেছেন তিনি। পাশাপাশি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ওপরও জোর দিয়েছেন।

মার্কিন জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, টেক্সাস ও ওকলাহোমাকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে।

এদিকে দাবানলের কারণে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও জ্বলছে দাবানলটি। তবে, এখন পর্যন্ত কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কত ঘরবাড়ি পুড়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব পাওয়া যাবে।

আরও পড়ুন : সীমান্তে বিপুল স্বর্ণসহ গ্রেফতার ১

অবশ্য মৌসুমের এই শুষ্ক সময়ে এ অঞ্চলে দাবানলের ঘটনা অস্বাভাবিক নয়। তাছাড়া এ বছর তাপমাত্রা অনেকটাই বেশি। এজন্যই দাবানল এমন তীব্রভাবে ছড়িয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আরেকটি দাবানল তিন হাজার তিনশ একর জুড়ে জ্বলছিল। তবে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

ডিজেল রপ্তানি নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর জ্বালানি রপ্তানি সীমিত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা