সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মিনবিয়া শহরের নিয়ন্ত্রণ হারাল জান্তা

আন্তর্জাতিক ডেস্ক: দশ দিনের তীব্র লড়াইয়ের পর রাখাইনের মিনবিয়া শহরে মিয়ানমারের জান্তা বাহিনীর সর্বশেষ ঘাঁটির দখলে নিয়েছে সেখানকার বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

আরও পড়ুন: নৌকাডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসা এই গোষ্ঠী জানিয়েছে, তাদের যোদ্ধারা মিনবিয়ায় জান্তার নবম সেন্ট্রাল মিলিটারি ট্রেইনিং স্কুলের ঘাঁটির পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে লড়াইয়ে টিকতে না পেয়ে জান্তা সৈন্যরা পালিয়ে যাওয়ায় পুরো মিনবিয়া শহরের দখলও নিয়েছে আরাকান আর্মি।

১৭ ফেব্রুয়ারি স্কুলটির ঘিরে তৈরি করা জান্তার প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করে আরাকান আর্মি। পরে জান্তা সৈন্যদের কয়েকদিনের অবিরাম কামানের গোলাবর্ষণ ও বিমান হামলা সত্ত্বেও সোমবার পুরো ঘাঁটির দখল নেয় আরাকান আর্মির যোদ্ধারা।

আরও পড়ুন: সৌদি সফরে জেলেনস্কি

আরাকান আর্মির যোদ্ধারা মিনবিয়া শহরের বাইরে অবস্থিত মিয়ানমারের সামরিক বাহিনীর তিনটি ঘাঁটি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৮০, ৩৭৯ ও ৫৪১ এরও দখলে নিয়েছে। এসব ঘাঁটি দখলের পর মিনবিয়া শহরের নিয়ন্ত্রণও এখন নিজেদের হাতে রয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে আরাকান আর্মি।

মিনবিয়ায় সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর পর জান্তা সৈন্যরা মঙ্গলবার রাত পৌনে ২টায় মিন ফু গ্রামের একটি সরকারি হাসপাতালে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় অনেক রোগী ও হাসপাতালের কর্মী আহত হয়েছেন। জান্তার হামলায় হাসপাতালের একাধিক ভবনও ধ্বংস হয়েছে। সূত্র: দ্য ইরাবতি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা