সারাদেশ

উলিপুরে গৃহবধুর লাশ উদ্ধার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ।

আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি

ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ মে) দুর্গাপুর ইউনিয়নের যমুনা ফকির পাড়া (মাশান কুড়ার পাড়) এলাকায়। মৃত রেজিয়া বেগম (৪৫) ওই এলাকার নুরুজ্জামাল (৫০)'র দ্বিতীয় স্ত্রী।

জানা গেছে, নুরজামালের সংসারে প্রথম স্ত্রী রয়েছে এবং সেই স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন। নুরজামাল দ্বিতীয় বিয়ে করার পর জীবন সংসারের তাগিদে নিজ জেলার বাইরে কাজ করে বেড়ান। দ্বিতীয় স্ত্রী রেজিয়া বাবার বাড়ি মালডাঙ্গা মোগলবাসা ইউনিয়নে থাকেন। মোঙ্গলবার (৩০ মে) নুরজামাল বগুড়া থেকে কাজ করে বাড়িতে ফিরেছে এই সংবাদ পেয়ে দ্বিতীয় স্ত্রী রেজিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। স্বামী নুরজামাল রেজিয়াকে দেখে তেড়ে ওঠে এবং মধ্যরাত পর্যন্ত ঝগড়া করে প্রথম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে নুরজামাল ঘুম থেকে ওঠে তার আঙ্গিনার পাশেই স্ত্রীর লাশ দেখতে পেয়ে কৌশলে পালিয়ে যায়। দ্রুতই খবরটি ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন : বন্দুকের নল দিয়ে এ দেশে নির্বাচন হবে না

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা