ছবি-সংগৃহীত
সারাদেশ
মানবপাচার

পাচারের সময় ১৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীর আস্তানায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন : আগুনে ইজিবাইকসহ ঘর পুড়ে ছাই

শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে টেকনাফের নাইট্যংপাড়া আমিন শরিফের বাড়িতে অভিযান চালিয়ে পাচারকারী আটক ও রোহিঙ্গাদেরকে উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী গ্রামের মো. শাহ আলমের ছেলে দ্বীন ইসলাম (৩০), একই গ্রামের আলী জোহারের ছেলে মো. ইউনুছ (২৪) ও টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যংপাড়ার আমিন শরীফের স্ত্রী হাজেরা বেগম (৫০), একই গ্রামের মো. হাশেমের ছেলে জামাল (৩৮) এবং সেলিমের ছেলে জাহিদ (৩০)।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২

অন্যদিকে উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদে খবর আসে টেকনাফ নাইট্যংপাড়া আমিন শরীফের বাড়িতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কিছু রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে। এ খবরে শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৯ জনকে উদ্ধার করা হয়। এসময় মানবপাচারে জড়িত ৫ জন দালালকে আটক করা হয়।

আরও পড়ুন : ১৪ কেজি হাতির দাঁতসহ গ্রেফতার ১

ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে এই চক্র মিয়ানমারের নাগরিক ও স্থানীয় লোকজনকে বিভিন্ন প্রলোভনে ফেলে এবং কৌশলে এনে নিজ বসতঘরসহ পাহাড়ি এলাকায় জড়ো করে রেখে সাগরপথে পাচার করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা