ছবি : সংগৃহিত
সারাদেশ
ঝালকাঠি

আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগারের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি

শনিবার (২৭ মে) সকাল ১০টায় আদালত প্রাঙ্গনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগ বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান। ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ বিশ্রামাগারটি বাস্তবায়ন করছে ঝালকাঠি গণপূর্ত অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পুলিশ সুপার আফরাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসূলসহ অন্যান্য বিচারকবৃন্দ। পরে জেলা ও আইনজীবী সমিতির হলরুমে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আইনজীবীদের সাথে এক মত বিনিময় সভা করেন।

আরও পড়ুন : হাসপাতাল ফটক থেকে দালাল গ্রেফতার

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম, নারী শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমডি শামীম আহম্মেদ, ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারক, সিনিয়র জুডিশিযাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান, মো. মনিরুজ্জামান, নলছিটি সহকারী জজ আদালতের বিচার পল্লবেশ্বর কুণ্ড, রাজাপুর সরকারি জজ আদালতের বিচারক সৌরভ রায় মিঠু প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই, সিনিয়র আইনজীবী এম আলম খান কামাল এ সময় বক্তব্য রাখেন।

আরও পড়ুন : আমেরিকার ভিসানীতিতে ঘুম হারাম

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বিচার বিভাগ ও আইনজীবীরা পাখিদের ডানার সাথে তুলনা করা যায়। এর একটি অচল হলে বিচার প্রক্রিয়া ব্যাহত হবে।

তিনি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্বাক্ষীদের যথা সময়ে আদালতে হাজির করার জন্য সরকারি কৌশলী ও আইনজীবীদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা