ছবি: সংগৃহীত
সারাদেশ

১৪ কেজি হাতির দাঁতসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ১৪ কেজি হাতির দাঁত ও একটি হরিণের চামড়াসহ একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আরও পড়ুন : করোনা থেকে বেশি মৃত্যু হয় তামাকে

আটক আব্দুল মালেকের (৬৮) বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকায়।

শনিবার (২৭ মে) দুপুরে র‍্যাব জানায়, ১৯৭৬ সালে আব্দুল মালেক তার বাবার সাথে মৌলভীবাজার থেকে রাঙ্গামাটির বাগাইছড়ি এলাকায় হাতি দেখভাল করার জন্য যান। তার বাবার কয়েকটি হাতি ছিল। ১৯৯৮ সালে বাবা মারা যাওয়ার পর তিনি হাতির ব্যবসা দেখভাল করার জন্য ৬ বছর যাবত বাগাইছড়ি থানার মরিশ্যা এলাকায় ছিলেন। তিনি একজন লাইসেন্সধারী হাতির পালক।

আরও পড়ুন : হুমকিতে সাড়ে ৫ হাজারেরও বেশি প্রাণী

২০১০ সালের পর পুনরায় লাইসেন্স নবায়ন করেন তিনি। তখন স্থায়ীভাবে বাঘাইছড়ি থাকতেন না। ২-৪ দিন থেকে আবার মৌলভীবাজার চলে যেতেন। বৈধভাবে মোট ছোট-বড় ১২ টি হাতি রয়েছে তার।

স্থানীদের বরাতে র‌্যাব জানায়, তার আরও ২৫ টি রেজিস্ট্রেশনবিহীন হাতি রয়েছে। সেগুলো দিয়ে তিনি বিয়ে বাড়িতে ভাড়াসহ পাহাড়ি এলাকায় গাছ টানার কাজ করেন। দীর্ঘদিন ধরে তিনি পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া, হাতির দাত সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ১৫০ প্রাণহানি

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপনে হাতির দাঁত ও হরিণের চামড়া মজুতের খবর পেয়ে শুক্রবার (২৬ মে) বিকেলে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া মালামালের বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা।

উদ্ধারকৃত মালামাল এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা