স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ১৫০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৫৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৮৩ হাজার ৩০৪ জন। আরও শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৭৫ জন।

আরও পড়ুন : গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছে

শনিবার (২৭ মে) সকালে করোনা বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। দৈনিক প্রাণহানির তালিকায় ফ্রান্সের পরেই জার্মানি, দক্ষিণ কোরিয়া, হংকং, প্যারাগুয়ে, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর অবস্থান।

আরও পড়ুন : ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৬ লাখ ২৯ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৭৫১ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৪৮৮ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬৪ হাজার ৯৬৬ জন।

আরও পড়ুন : বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

জার্মানিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৯৭ জন এবং মারা গেছেন ৩৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৪ লাখ ২৬ হাজার ৩০৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ২৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৫৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৪ কোটি ৭৪ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ২৬৩ জন।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা