ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় একশো মানুষ।

আরও পড়ুন : ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে

বৃহস্পতিবার (২৫ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় কমেছে আড়াই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৮১ হাজার ৮৫৬ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৪৯০ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৫১৬ জনে।

আরও পড়ুন : হাসপাতালে আরও ৩৫ ডেঙ্গুরোগী

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৯৬১ জন এবং মারা গেছেন ১৭ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ৯২ হাজার ৪২৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭১৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ১২ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৬৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬৪ হাজার ৬৮৬ জন মারা গেছেন।

আরও পড়ুন : ৪৫ তম বিসিএস’র ফল জুনে

গত ২৪ ঘণ্টায় ফান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯০৫ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৬৫ হাজার ৩৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২০৭ জনের।

একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৩৭ জন এবং মারা গেছেন ৯ জন।

আরও পড়ুন : গাজীপুর সিটির ভোটগ্রহণ শুরু

গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৮৬ জন এবং মারা গেছেন ১৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৬৮ লাখ ৪ হাজার ২৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ৭১৫ জন মারা গেছেন।

একই সময়ে হংকংয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২১ জন এবং মারা গেছেন ১৫ জন।

আরও পড়ুন : দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১১ জন এবং মারা গেছেন ১৫ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভূখণ্ডটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৮ লাখ ২৫ হাজার ৩৬২ জন এবং মৃত্যু হয়েছে ১২ হাজার ৫২৪ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা