সারাদেশ

রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উৎযাপন করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপি দেশ ধ্বংস করে দেবে

সোমবার (০৮ মে) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে, জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু চত্তরে গিয়ে জাতির পিতার প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন শেষে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিটের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আরও পড়ুন : কেরালায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আনম খায়রুল আনম চৌধুরী সেলিম, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।

এসময় জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, আবু তাহের, ফুয়াদ হোসেন, সামছুল হাছান মিরন, যুব প্রধান সানুচিং মারমা বীথীসহ সহস্রাধিক যুব সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সুদান থেকে ফিরলেন ১৩৫ বাংলাদেশি

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মৌলিক নীতিমালা অনুসরণ করে আর্তমানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অন্যান্য সংকট ও জরুরী মুহুর্তে যেমন- অগ্নিকান্ড, ভবনধ্বস, অভ্যন্তরীণ সংঘাত ইত্যাদি পরিস্থিতিতে সোসাইটির সেবা কার্যক্রম সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা