সারাদেশ

পর্যটকদের মারধর-টাকা ছিনতাই, গ্রেফতার ২

নিনা আফরিন,পটুয়াখালী : কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ট্যুরিষ্ট পুলিশ।

আরও পড়ুন : ইলিশা-১ গ্যাস কূপের ২য় স্তরের টেস্টিং কার্যক্রম শুরু

শনিবার (৬ মে) সন্ধায় এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পর্যটক সাব্বির হোসেন মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো- মহিপুরের আব্দুস সালামের ছেলে মো. বাইজিদ ও ফোরকান দফাদারের ছেলে তানভির ওরফে শান্ত।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক (ওসি) হাসনাইন পারভেজ জানান, শনিবার সন্ধায় কুয়াকাটা পৌর শহরের আনন্দ বাড়ি গেষ্ট হাউজের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটকের পথরোধ করে তাদের মারধর করে সাথে থাকা ১৩ হাজার সাতশ টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই সংঘবদ্ধ গ্রুপের সদস্যরা। যাদের বয়স ১৭ থেকে ১৯ বছরের।

আরও পড়ুন : পরীক্ষায় নকল সরবরাহ, যুবকের কারাদন্ড

পর্যটকরা বিষয়টি ট্যুরিষ্ট পুলিশের অভিযোগ কক্ষে মুঠোফোনে জানালে তাৎক্ষণিক তারা অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে মহিপুর থানায় সোপর্দ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ ( রবিবার) আদালতে প্রেরণ করা হয়েছে । এ চক্রের পলাতক অপর সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা