সংগৃহীত ছবি
সারাদেশ

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ‌ উপলক্ষে সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফরিদপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শোভাযাত্রা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ফরিদপুরে ম্যাটসের‌ মানববন্ধন

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক রতন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের ‌জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সচেতন নাগরিক কমিটি সনাক এর সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় প্রমুখ।

এ সময় ফরিদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

আরও পড়ুন : উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা

বক্তারা বলেন, আমরা দুর্নীতিকে না বলি। দুর্নীতি করতে কাউকে উৎসাহিত না করি। এজন্য ‌পরিবার থেকে সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হব। ‌‌আমরা সেবা নিবো সেবা দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিব না।

বক্তারা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে যে আইন আছে তা কঠোরভাবে কার্যকর ‌করতে হবে। ‌আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে। উন্নত বিশ্বের যারা দুর্নীতি মুক্ত হয়েছেন তারা প্রযুক্তি ব্যবহার করেছেন। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, ‌এটা একটি পাপ। দুর্নীতি দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নষ্ট করে দেয়। এর প্রতিরোধে সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা