সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মীর হোসেন (২৬) নামে একজনকে আটকসহ ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বরিশালে ট্রাকের ধাক্কায় নিহত ২

রবিবার (৮ডিসেম্বর ) তথ্য প্রযুক্তির সহায়তায় রাত আড়াইটার টার দিকে গঞ্জপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ মীর হোসেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গ পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, ১৪ নভেম্বর রাত ১১.২০ মিনিটে বিকাশ ব্যবসায়ী মেনন ধর দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। খাগড়াছড়ি গেইট পেরিয়ে একটু সামনে পাকা রাস্তার উপর পৌছালে অজ্ঞাতনামা ৩জন ব্যক্তি ছুরিকাঘাত সহ মারধর করে তার সাথে থাকা ব্যাগের ভিতরে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, মোবাইলফোন ও ট্যাবসহ ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় গত ১৭ নভেম্বর মামলা রুজু হয়। পুলিশ সূত্রে আরো জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে তার অপর ২ সহযোগীসহ উক্ত ঘটনার সংঘটিত করেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন জানান,জেলার আইন শৃঙ্খলা রক্ষায় ও পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এধারাবাহিকতায় বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীর এক সদস্যকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। আটককৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনার সাথে জড়িত অপর দুই আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা