সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে সনাতনীদের সংবাদ সম্মেলন

নিনা আফরিন,(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় সনাতনীদের জমি জবর দখলের অভিযোগ ও এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

আরও পড়ুন: চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন

রবিবার (৮ ডিসেম্বর) পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে ভুক্তভোগীদের পক্ষে অভিযোগ করেন সত্যরঞ্জন পাটনী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গলাচিপা সহকারী জজ আদালতে ১২২৮/২০২১ নম্বর মামলায় ৫.৮৪২ শতাংশ জমির বন্টন নিয়ে তারা একটি রায় পান। এই রায়ের বিরুদ্ধে কতিপয় প্রভাবশালী ব্যক্তি আপিল করেন, তবে আপীল আদালতও তাদের পক্ষে রায় দেয়। ফাইনাল ডিক্রি পেয়ে তারা ০৬/২০২৪ নং দেওয়ানী ডিক্রী জারি করেন এবং আদালতের নির্দেশে এ্যাডভোকেট কমিশনার জমিতে মাপঝোপ করে, ঢোলসহ নিশান এবং স্থায়ী পিলার স্থাপন করেন। এরপর জমি চাষাবাদ করেন তারা। ধান পাকার পর সম্প্রতি ঐ প্রভাবশালী মহল তাদের পৈত্রিক ভিটা ও জমি জোরপূর্বক দখল করে ধান কেটে নিয়ে যাচ্ছে। বাঁধা দিতে গেলে অশ্লিল কথাবার্তা মারধর করাসহ কচু কাটা করে হত্যার হুমকী দিচ্ছে। প্রভাবশালীদের ভয়ে তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নিজেদের জীবন জীবিকা এবং জমি রক্ষার্থে সরকারের সহায়তা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পারুল রানী মাঝি, সুখু রানী মাঝি, স্মৃতি রানী মাঝি, সত্য মাঝি এবং তাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাদশা আলম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা