সংগৃহীত ছবি
রাজনীতি

খাগড়াছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আরও পড়ুন : রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে শহরের টাউনহল প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহদুল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

আরও পড়ুন : রামগড়ে চোলাই মদসহ আটক ২

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক একরমান হোসেন রানাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের নেতাকর্মী সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা পরিষদ সদস্য সাথোইপ্রু মারমা। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূর মোহাম্মদ হৃদয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা