সংগৃহীত ছবি
সারাদেশ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় পৃথক ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : রামগড়ে চোলাই মদসহ আটক ২

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশের এসআই জহিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার সকাল ৯ টার দিকে হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুতগতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে রাম দাস ও ইবাদুল্লাহ চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আবু তাহের, রাধামন ও সর্বস্বর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন : অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার

অন্যদিকে বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। এ সময় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ভুলতার ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম জানান, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। প্রাইভেট চালক ও ইট বহণকারী ট্রলি চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকার ও ইট বহকারী ট্রলিটি জব্দ করা হয়েছে। দুটি ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা