সারাদেশ

বোয়ালমারীতে ঋণের চাপে বৃদ্ধার আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ঋণের চাপে রাবেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

ষাটোর্ধ রাবেয়া বেগম বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বান্দুগ্রামের আক্তার মোল্যার স্ত্রী। রবিবার (৭ মে) সকাল ৭টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

ময়না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু শেখ জানান, মৃতের ৪ ছেলে ও ২ মেয়ে আছে। ছেলেরা পৃথকভাবে সংসার করছে। বাবা-মার প্রতি কোনো দায়িত্ব তারা পালন করেন না। কয়েকটি এনজিওর কিস্তি ও ক্ষুদ্র ঋণের চাপে নিজ ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে রাবেয়া বেগম নামের ওই মহিলা আত্মহত্যা করেন।

বাড়ির সামনে রাস্তার পাশে নিহতের স্বামীর একটি চায়ের দোকান আছে।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক কাজী আবুল বাশার বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা