সারাদেশ

শিশুকে জমিতে ফেলে পালালেন মা, আদালতে মামলা!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় রাতের আধারে ২ মাসের শিশুকে কৃষি জমিতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় মায়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই শিশু রাফসানের দাদি লাইলী বেগম বাদী হয়ে মঙ্গলবার (২মে) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে এ মামলা করেন।

আরও পড়ুন : এলপিজির দাম বাড়ল ৫৭ টাকা

মুন্সীগঞ্জ আমলি আদালত-৪ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ মামলাটি আমলে নিয়ে ৯ কার্যদিবসের মধ্যে ঘটনার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য টঙ্গীবাড়ি থানার ওসিকে নির্দেশ দেন।

মামলায় শিশু রাফসানের মা জুয়েনা বেগম (১৯) সহ আরো ২ জনকে আসামি করা হয়েছে। অভিযোগকারী, লাইলী বেগম টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ছাতকচর গ্রামে রতন মোল্লার স্ত্রী।

আরও পড়ুন : অক্টোবরে হতে পারে তফসিল

মামলা সূত্রে জানা গেছে, অভিযোগকারীর ছেলে রাসেল মোল্লার সাথে গত ২৯ জানুয়ারি ২০২১ উপজেলার কামারখাড়া ইউনিয়নের মিতারা গ্রামের জসিম খানের মেয়ে জুয়েনা আক্তারের বিবাহ হয়। বিবাহের পর হতে সাংসারিক জীবনে জুয়েনা আক্তারের সাথে স্বামীর বিরোধ চলে আসছিল । গত (৩ ফেব্রুয়ারি) ছেলে সন্তান রাফসান জন্ম গ্রহণ করার পর হতে জুয়েনা আক্তারের চরিত্রে ব্যাপক পরিবর্তন দেখা দিলে বিষয়টি তার পিতা জসিম খান এবং মা সোনিয়া বেগমকে অবহিত করলেও তারা কোন কর্ণপাত করে নাই।

এরপর গত (২২ এপ্রিল) রাত ২ টা হতে ভোর ৪ টার সময়ে পুত্রবধূ জুয়েনা আক্তার ঘরের আলমারি হতে ৫ ভরি স্বর্নলংকার ও ৩ টি গরু বিক্রির ৪ লাখ টাকা সহ নবজাতক শিশু রাফসানকে নিয়ে কাউকে না জানিয়ে বাড়ি হতে বের হয়ে যায়। এ সময় শিশু রাফসানকে বাড়ির অদূরে কৃষি জমির মধ্যে ফেলে জুয়েনা আক্তার পালিয়ে যায়। এ সময় জুয়েনা আক্তারের বাবা ও মা তাকে সহযোগিতা করে বাড়ি নিয়ে যায়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে নিহত ৬

পরে, নবজাতকের কান্না শুনে ভোরে গ্রামের জীবনী নামের এক মহিলা শিশুটিকে উদ্ধার করে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন থাকায় গুরুতর অসুস্থতার কারণে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকের চিকিৎসার ব্যস্ততার কারণে আজ নবজাতকের দাদি বাদী লাইলী বেগম বাদী হয়ে আজ মুন্সীগঞ্জ আদালতে মামলা করেন।

এ ব্যাপারে নবজাতকের পিতা রাসেল মোল্লা বলেন, সাংসার চলাকালীন সময়ে বিভিন্ন লোকের সাথে আমার স্ত্রী জুয়েনা আক্তার ফোনে কথা বলে। গত এপ্রিল মাসের ২২ তারিখে গভীর রাতে আমাদের না জানাইয়া আমার ঘরের আলমারি হতে ৫ ভরি স্বর্ণ ও গরু বিক্রির ৪ লক্ষ টাকা সহ আমার ২ মাসের ছেলেকে কৃষি জমিতে ফেলে চলিয়া যায় সে। আমার ছেলে এখনো মারাত্মক অসুস্থ! আমি বিচার চাই।

আরও পড়ুন : আরও ১০০ হাসপাতালে বৈকালিক সেবা

অভিযোগকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হালিম হোসেন জানান, ঘটনার বিষয়ে আজ আদালতে মামলা করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে ৯ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা