ছবি : সংগৃহিত
সারাদেশ

পাবনায় কলেজছাত্রীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পাবনা সদর ও সাঁথিয়া উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

আরও পড়ুন : বিদ্যালয়ের জায়গা দখল করে ব্যবসা

নিহতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত মিলন হোসেনের মেয়ে ও পাবনা ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮)

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, দুপুর ১২ টার দিকে শহরে প্রাইভেট পরে বাড়িতে যাওয়ার পথে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন কলেজছাত্রী মিতু। এ সময় ওমর ট্রাভেলস নামের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল শিক্ষকের

অপরদিকে সাঁথিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, বেলা ১১টার দিকে ইট বহনকারী একটি ট্রলি কাশিনাথপুর থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর রেলক্রসিং পার হবার পর শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েল ও সুরুজের মৃত্যু হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা ট্রলি চালক।

আরও পড়ুন : শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাস দু'টিকে আটক করে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা