সারাদেশ

ভোলায় আরেকটি কূপে গ্যাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বাজারে জ্বালানি গ্যাসের চড়া দাম ও সংকটের মধ্যে একের পর এক আশার আলো দেখাচ্ছে দ্বীপজেলা ভোলা। জেলায় এ পর্যন্ত ৮ টি কূপে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়ার পর ইলিশা-১ নামের আরেকটি নতুন গ্যাস কূপ গ্যাসের সন্ধান পাওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স।

আরও পড়ুন: একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ধারণা করা হচ্ছে দৈনিক এই কূপে ২০ থেক ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এবং ১৮০ থেকে ২"শ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে সময় লাগবে আরও বেশ কিছুদিন। গ্যাসের সন্ধান পাওয়ার এই খবরে আনন্দিত ভোলাবাসি।

এ নিয়ে জেলার মোট ৯টি কূপে গ্যাসের সন্ধান পেল বাপেক্স। দেশে জ্বালানি সংকট দূর করার লক্ষে দেশিয় গ্যাসের উৎপাদনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে ভোলার ইলিশা-১ কূপ খননের উদ্যোগ নেয় বাপেক্স।

গত ৮ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মালেরহাট সংলগ্ন এলাকায় ইলিশা-১ কুপ খনন শুরু হয়েছিল। ৩ হাজার ৪৭৫ মিটার গভীরতায় তিনটি স্তরে ডিএসটি (ড্রিল স্টেম স্টেট) এর মাধ্যমে সফলভাবে কূপ খনন শেষ হয় ২৪ এপ্রিল। এরপর শুক্রবার সকাল ৭ টা থেকে আগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে সন্ধান পায় বাপেক্স।

বিশ্ব বাজারে জ্বালানি গ্যাসের চড়া দাম ও সংকটের মধ্যে একের পর এক আশারআলো দেখাচ্ছে দ্বীপজেলা ভোলার ইলিশা-১। বাপেক্সের নকশা ও লোকেশন অনুযায়ী আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাশিয়ার গ্যাসপ্রম কূপ খনন কাজ পরিচালনা করছে।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নতুন এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। এবং ১৮০ থেকে ২"শ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও তথ্য পেতে বা বিস্তারিত জানতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তেলন করবেন বলে জানিয়েছেন বাপেক্স। যা দেশে গ্যাস সংকট পূরণে সহায়তা করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা