ছবি-সংগৃহীত
সারাদেশ

ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ ‍উদ্ধার

জেলা প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ধানক্ষেত থেকে মালেক সরদার (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চেঙ্গা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মালেক সরদার ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে। তিনি দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন।

মালেকের মা তারা বানু জানান, প্রতিদিন ঠিক সময়ে দোকান থেকে বাড়ি ফিরতো মালেক। বৃহস্পতিবার রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ধান ক্ষেত থেকে মালেকের মরদেহ দেখতে পান তিনি।

দোকান মালিক জহুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মালেক দোকান বন্ধ করে পাশের দোকানের কর্মচারী মুক্তারের সঙ্গে রেস্তোরাঁয় খাওয়ার কথা বলে বেরিয়ে যান। সকালে জানতে পারি তার মরদেহ পাওয়া গেছে।

আরও পড়ুন : একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

মালেকের বন্ধু মুক্তার হোসেনের দাবি, দোকান থেকে তারা উপজেলার বারোমাইল এলাকার গার্ডেন ভিউ রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে। এরপর রাত ১০ টার দিকে দুজন অটোভ্যানে করে নিজদের এলাকা পিসিগাড়িতে যায়। সেখানে মালেক কাজের অজুহাত দেখিয়ে তাকে একা বাড়ি চলে যেতে বলেন।

দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহত মালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা