ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

জেলা প্রতিনিধি : যশোরের সদরে বাসের ধাক্কায় সুজন নামে এক পিকআপের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আরও পড়ুন : পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার শাঁখারিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিরাজ আক্তার আসিফ নামে একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত পিকআপ চালক সুজন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতালা রাজাপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আহত মিরাজ জানান, তিনি খুলনা থেকে তরমুজ কিনে পিকআপে চুয়াডাঙ্গা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর সদর উপজেলার শাঁখারিগাতি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের পিকআপের সংঘর্ষ হয়। এতে তিনি ও পিকআপের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় পিকআপ চালক সুজন মারা যান।

আরও পড়ুন : একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় তরমুজ ব্যবসায়ী মিরাজ ও বাসের ৪জন যাত্রী আহত হয়েছেন। বাসের যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মিরাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ ঘটনায় বাস ও পিকআপটি হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরো বলেন, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা