সারাদেশ

ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩।

আরও পড়ুন: একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

দিবসটি উপলক্ষে (২৮ এপ্রিল) শুক্রবার ঈশ্বরগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ ও ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল কমিটির চেয়ারম্যান এ.এস.এম আনিসুল ইসলাম সভাপতিত্বে ও গৌরিপুর জজ আদালতের সহকারী জজ মো.রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শেখর রঞ্জন ভদ্র, সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, অডিটর এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা