সারাদেশ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

শওকত জামান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে নাছির মিয়া (১৬) নামের এক শিক্ষার্থী।

আরও পড়ুন: ঢাকা ছাড়বে ১ কোটি ২০ লাখ লোক

আজ রোববার (২ এপ্রিল) ভোর সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন উইনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাছিরের। নিহত নাছির মিয়া ওই এলাকার জয়লাল আবেদনীর ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার আওনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেল্লাল হোসেন।

গত রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টা দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় তার নিজ ঘরেই শরীর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাছির মিয়া তার পরিবারের কাছে কিছুদিন ধরেই মোটরসাইকেল কিনার জন্য আবদার করে আসছিল। মৃত্যুর আগে নাছির তার বাবাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আল্টিমেটামও দিয়েছিলেন। দুই দিনের মধ্যে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে।

আরও পড়ুন: ইতালিতে নিষিদ্ধ হচ্ছে ইংরেজি ভাষা

গত রোববার পরিবার মোটরসাইকেল কিনে না দিতে পারায় রাতে নিজ ঘরে শরীর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে তার পারিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুহাব্বত কবির জানান, নিতহ নাছির মোটরসাইকেল না পেয়ে পেট্রোল গায়ে আগুন লাগিয়ে দেয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ আজ তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা