সংগৃহীত
সারাদেশ

পদ্মায় ধরা পড়ল বিশাল কাতলা

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ১৭ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে।

আরও পড়ুন : টঙ্গীবাড়ীতে জাটকা জব্দ, এক ব্যবসায়ীকে জরিমানা

রোববার (২ এপ্রিল) ভোরে জেলে আনোয়ার হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি হয়।

স্থানীয়রা জানান, জেলে আনোয়ার হালদার তার সঙ্গীদের নিয়ে রাতে পদ্মায় মাছ ধরতে বের হলে ভোর রাতে তার জালে বড় একটি কাতল মাছ আটকা পড়ে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি বিক্রির জন্য আনলে স্থানীয় শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আরও পড়ুন : শরীয়তপুরে মহিলা সংস্থার কার্যালয়ে অগ্নিকাণ্ড

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, রোববার সকালে মাছটি কেনার পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাগেরহাট জেলার একজন ক্রেতার কাছে কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ২৮ হাজার ৮৭৫ টাকায় সামান্য লাভে বিক্রি করেছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের খবর!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে ঢাকার সামরিক বিমান প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা