ছবি : সংগৃহিত
সারাদেশ
২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শরীয়তপুরে মহিলা সংস্থার কার্যালয়ে অগ্নিকাণ্ড

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহিলা সংস্থার ৩টি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথি ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে ডাচ্ বাংলা ও মার্কেন্টাইল ব্যাংকে চুরি

রোববার (২ এপ্রিল) ভোর রাতের দিকে জেলা শিল্পকলা একাডেমীর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জেলা মহিলা সংস্থার কার্যালয় সূত্রে, জেলা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুর জেলা কার্যালয়ে টিনশেডের তিনটি কক্ষ রয়েছে। তাতে দাপ্তরিক কাজ, প্রশিক্ষনের কাজ চলত।

আরও পড়ুন : উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবা‌দিক নেতৃবৃ‌ন্দের মতবি‌নিময়

রোববার ভোর রাতের দিকে ওই কার্যালয়ে আগুন লাগে। মুহুর্তের মধ্যে কিনটি কক্ষে আগুন ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন করে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে ভোর সোয়া ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই তিনটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাব, প্রশিক্ষনের ১০টি সেলাই মেশিন, ১টি ফ্রিজ, ১টি কম্পিউটার পুড়ে যায়। এতে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : পেঁয়াজের কেজি ২৫ টাকা

এঘটনায় পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলা কার্যালয়ের চেয়ারম্যান রওশন আরা বেগম বলেন, ভোর রাতের দিকে অফিসের পিয়নের কাছে খবর শুনে গিয়ে দেখি আগুনে আমাদের অফিশিয়াল ডকুমেন্টস, আলমারি, বিভিন্ন আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন : ঘরে থেকে তুলে নিয়ে রোহিঙ্গাকে হত্যা

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই আমরা দুইটি ইউনিট গিয়ে ভোর সোয়া ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ঘটনাটি ফায়ার সার্ভিসের কর্মকর্তরা প্রাথমিকভাবে ধারনা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। কিন্তু এরপরেও ঘটনাটি তদন্ত করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা