প্রতীকী ছবি
সারাদেশ

বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আবু তাহের (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : দুই ভাইকে হত্যা, ৯ জনের মৃত্যুদণ্ড

রোববার (২ এপ্রিল) সকালে ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আবু তাহের ওই গ্রামের টিউবওয়েল মিস্ত্রি বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের দুই মাস আগে বিয়ে করেছেন। গতকাল বাড়িতে শ্যালিকা আসায় সেহেরীর পর স্ত্রী ও শ্যালিকা এক ঘরে ঘুমান। আবু তাহের আলাদা ঘরে ঘুমাতে যান। সকাল সাড়ে ৭টার দিকে কাজের লোক তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের জানান। পরে দরজা ভেঙে ঘরের ভিতর গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আবু তাহেরের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা