ছবি : সংগৃহিত
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ডাচ্ বাংলা ও মার্কেন্টাইল ব্যাংকে চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৬ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবা‌দিক নেতৃবৃ‌ন্দের মতবি‌নিময়

রোববার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন

ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার পরিচালক জয় সাহা (২৮)। এর আগে,এদিন সেহরির পর আনুমানিক ভোররাতের দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

দুটি এজেন্ট ব্যাংক শাখার মালিক মোঃ রিয়াদ জানান, শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২:২০ মিনিটের দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে সকাল ১০টার দিকে এজেন্ট ব্যাংকের দোকান খোলেন মার্কেন্টাইল এজেন্ট ব্যাংক শাখার পরিচালক রাফি। দোকান খোলে দেখে এজেন্ট ব্যাংক দোকানের গ্রিল ভাঙা এবং মার্কেন্টাইল ব্যাংকের ল্যাপটপ নেই।

আরও পড়ুন : বেনাপোলে আটকা হাজারো পণ্যবাহী ট্রাক

মার্কেনটাইল এজেন্ট ব্যাংক শাখার পরিচালক মোঃ তাসনিমুল হাসান রাফি বলেন, ব্যাংকে ঢুকেই গ্রিল ভাঙা দেখতে পাই। ভিতরে প্রবেশ করে দেখি ব্যাংকে থাকা একটি ল্যাপটপ নেই। পার্শ্ববর্তী ডাচ্ বাংলা এজেন্ট শাখার ভেতরের জিনিসপত্র এলোমেলো দেখে তাদেরকেও খবর দেই। তারা এসে দেখে সেখানেও চুরি হয়েছে।

ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার পরিচালক জয় সাহা বলেন, ব্যাংকে ঢুকে ড্রয়ারের থালা খুলে ৬ লক্ষ টাকা নিয়ে গেছে চোর। বিষয়টি বাজার সমিতি ও পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন : ট্রাক্টর খালে পড়ে যুবকের মৃত্যু

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া বলেন,চুরির ঘটনা শুনেছি। ব্যাংক মালিককে থানায় অভিযোগ দিতে বলেছি। চোর চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসম্পর্কে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা