ছবি: সংগৃহীত
বাণিজ্য
পেট্রাপোলে কর্মবিরতি

বেনাপোলে আটকা হাজারো পণ্যবাহী ট্রাক

জেলা প্রতিনিধি : ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে বেনাপোল অংশে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

আরও পড়ুন : আইবিএতে ভর্তি পরীক্ষা ৫ মে

রোববার (২ এপ্রিল) সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অরগানিক নামক একটি রফতানিকারক প্রতিষ্ঠান ৩ টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করেন। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহী ঐ ট্রাক থেকে ৪০ সোনার বার জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আরও পড়ুন : ২৭০ আসন নিয়ে সংসদে যাবে বিএনপি

এ ঘটনায় বাংলাদেশি ট্রাক চালক সু-শঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ লাল্টুর বিরুদ্ধে মামলা করে বিএসএফ। তাদের গ্রেফতার করে পেট্রাপোল থানা পুলিশ।

সাজেদুর রহমান আরও জানান, মিথ্যা মামলা থেকে মুক্তিসহ পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে ২ টি স্ক্যানার মেশিন স্থাপনের দাবিতে কর্মবিরতির ডাক দেন ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন : পেঁয়াজের কেজি ২৫ টাকা

এতে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে রফতানি বাণিজ্য। তবে আমদানি স্বাভাবিক আছে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজও স্বাভাবিক।

বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান, ভারতে শ্রমিকদের কর্মবিরতিতে রফতানি বন্ধ আছে। তবে আমদানি প্রক্রিয়া স্বাভাবিক। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের বিষয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা