সারাদেশ

টঙ্গীবাড়ীতে জাটকা জব্দ, এক ব্যবসায়ীকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: জাটকা সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান পরিচালনা করে দেড় হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২ এপ্রিল) সকালে দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে জাটকা বিক্রেতা গনেশ চন্দ্র দাস এবং জাটকা পরিবহনের অপরাধে সিএনজি ড্রাইভার ইকবাল হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন।

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ এর সার্বিক সহযোগিতায় এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিন কবির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা