ছবি: সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

জেলা প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক মাছ ব্যবসায়ীর নিহত হয়েছেন।

আরও পড়ুন : বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

রোববার (২ এপ্রিল) সকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম হাওলাদার (২৪) উপজেলার বড়াকোঠা গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : পেঁয়াজের কেজি ২৫ টাকা

নিহতের পরিবার জানায়, শামীম হাওলাদার ও উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামের খলিল তালুকদারের ছেলে ব্যবসায়ী শাহজালাল তালুকদার (৩৫) মিলে গাববাড়ী গ্রামের রিয়াজ শিকদারের মাছের ঘের কেনেন। বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সেচ দিয়ে মাছ ধরছিলেন তারা।

মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্পে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে শামীম হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

এ সময় স্থানীয়রা শামীমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন : শরীয়তপুরে মহিলা সংস্থার কার্যালয়ে অগ্নিকাণ্ড

পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা