ছবি : সংগৃহিত
সারাদেশ

কক্সবাজারে ইয়াবা মামলায় একজনের যাবজ্জীবন

এম.এ আজিজ রাসেল: কক্সবাজারের টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকা থেকে ১ লাখ ২২ হাজার ১৪০ টি ইয়াবা উদ্ধারের মামলায় আহমদ কবির নামক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : ফসলীর জমির ফসল ও মাটি নেয়াও প্রতিবাদ

মঙ্গলবার (২৮ মার্চ) এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

দণ্ডিত আসামি টেকনাফ সদরের ২নং ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী এলাকার মো: হোছনের ছেলে। রায় ঘোষনাকালে আদালতে উপস্থিত ছিলেন তিনি।

আরও পড়ুন : পরকীয়ার বলি রূপপুর প্রকল্পের গাড়িচালক

মামলার অপর আসামি নুর মোহাম্মদ প্রকাশ খুলু (পলাতক) এর বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

পাবলিক প্রসিকিউটরে ফরিদুল আলম জানান, ২০২১ সালের ২৫ জানুয়ারি আহমদ কবিরের মুরগীর খামার থেকে ১ লাখ ২২ হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

আরও পড়ুন : স্বামীকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

এ ঘটনায় র‌্যাব-৭ এর এসআই মোহাম্মদ শামসুল ইসলাম বাদি হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

টেকনাফ থানার তৎকালীন এসআই মো: আবদুল বাতেন মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৬ মার্চ আদালতে চার্জশীট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেন বিচারক।

আরও পড়ুন : হ্যান্ড টলি ভেঙ্গে চালকের মৃত্যু

এ রায় মাদক কারবারীদের বিরুদ্ধে 'যুগান্তকারী' বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা