সারাদেশ

খাগড়াছড়ি আন্তর্জাতিক বন দিবস পালিত

সান নিউজ ডেস্ক : খাগড়াছড়িতে স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল ও বন বিভাগের যৌথ আয়োজনে “সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে আন্তজার্তিক বন দিবস।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ

মঙ্গলবার (২১ মার্চ) সকালের দিকে একটি শোভাযাত্রা বের করা হয়, ৱ্যালি শেষে খাগড়াছড়ি মারমা কল্যান সংসদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুনতাসির জাহান সভাপতিত্ব করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের বনকে রক্ষা করতে হবে। এক সময় পাহাড়ে বিশাল বনের অভয়ারণ্যে ছিলো, এখন আর তা নেই। তাই বন রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

এ সময় বিশেষ অতিথি ও অন্যন্যদের মাঝে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, ইউএনডিপি’র জীবিকায়ন মাঠ সংগঠক উশিমং চৌধুরী, স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল এর নির্বাহী পরিচালক রিপন চাকমা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা