আন্তর্জাতিক

গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর আগে স্টর্মি ড্যানিয়েলস নামের এক পর্ন ছবির নায়িকাকে অর্থ দিয়েছিলেন , যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘মুখ বন্ধ’ রাখতে ওই নীল ছবির নায়িকাকে অর্থ দেন তিনি। এমনই অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাস্পের বিরুদ্ধে।

আরও পড়ুন : রফতানি বাড়াতে বাজার খোঁজার পরামর্শ

গুঞ্জন ওঠেছে, ‘মুখ বন্ধ’ রাখতে অর্থ দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় মঙ্গলবার (২১ মার্চ) তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। সঙ্গে এদিনই তাকে গ্রেফতার করা হতে পারে।

নিউইয়র্কের ম্যানহাটন বিভাগীয় অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগের তদন্ত করছেন। তবে ট্রাম্প দাবি করেছেন, তার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা। তিনি গত ১৮ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে যেন তারা সবাই আন্দোলনে নামেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি আজ অভিযোগ দায়ের করা হয়— তাহলে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের মধ্যে প্রথম ব্যক্তি হবেন যার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন : ক্রিমিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ অভিযোগ দায়েরের ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি। তবে গত কয়েক সপ্তাহে বিচারকদের সামনে গুরুত্বপূর্ণ স্বাক্ষীদের উপস্থিত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে স্বীকারোক্তি দেওয়ার সুযোগ দিয়েছেন।


প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য আন্দোলনের বিষয়টি মাথায় রেখে তারা নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছেন।

এছাড়া ট্রাম্পকে ‘অকল্পনীয়’ গ্ররেফতারের প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক পুলিশ। বলা হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করার সময় তার হাতে হাতকড়া পরানো হতে পারে। এছাড়া অভিযুক্ত অপরাধী হিসেবে নাম নথিভুক্ত করতে ট্রাম্পের ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হতে পারে।

আরও পড়ুন : ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে তিন থানা

তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয়ও, তাহলে সেটি বুধবার করা হতে পারে। কারণ এর আগে বিচারক আরেকজন স্বাক্ষীর স্বাক্ষ্য নেবেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা